Tamim Integrated Farms logo

|

SCROLL

কিভাবে তামিমের খামারিরা এত দ্রুত সফল হচ্ছে জানেন?

৪৬০০+চুক্তিভিত্তিক খামারি
১০০%লাভের নিশ্চয়তা
≤১০দিনে পেমেন্ট পরিশোধ

চুক্তিভিত্তিক পোল্ট্রি ফার্মস কি?

চুক্তিভিত্তিক পোল্ট্রি ফার্মস হল একটি বিশেষ ধরনের পোল্ট্রি খামার ব্যবস্থা যেখানে খামারিরা একটি কোম্পানির সাথে চুক্তি করে। এই ব্যবস্থায় কোম্পানি খামারিদের জন্য খাদ্য, বাচ্চা, প্রয়োজনীয় ওষুধ, টেকনিক্যাল সাপোর্ট এবং ভ্যাকসিন সরবরাহ করে এবং খামারিরা এই মুরগি লালন-পালন করে থাকে।

মুরগিগুলোর পরিপূর্ণ বয়স হলে কোম্পানি সেগুলো বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ করে। বিক্রয়কৃত মুরগি হতে অর্জিত অর্থ চুক্তি মোতাবেক বন্টন হয়ে থাকে। এ প্রক্রিয়াতে খামারীর ঝুঁকি অনেকাংশে কম থাকে।

তামিম ইন্টিগ্রেটেড ফার্মস কি?

খামারিদের স্বপ্ন পূরণের লক্ষ্যে তামিম এগ্রো ইন্ডাস্ট্রিজ লিঃ গড়ে তুলেছে চুক্তিভিত্তিক বাণিজ্যিক মুরগির খামার প্রকল্প “তামিম ইন্টিগ্রেটেড ফার্মস”। এটি পোল্ট্রি ফার্মিং ও ফিড উৎপাদনে দেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর একটি। প্রায় ৪৬০০ চুক্তিভিত্তিক খামারির সঙ্গে যুক্ত হয়ে সোনালী, সোনালী হাইব্রিড, কালার বার্ড ও ব্রয়লার নিয়মিত সরবরাহ করছে।

খামারিদের সুষম খাদ্য, বাচ্চা, ওষুধ, চিকিৎসা এবং তত্ত্বাবধানের দায়িত্ব সম্পূর্ণভাবে ইন্টিগ্রেটর (তামিম ইন্টিগ্রেটেড ফার্মস) গ্রহণ করে। এই প্রকল্পে খামারী ও কোম্পানির উভয়ের স্বার্থ সংরক্ষিত থাকে। আর্থসামাজিক উন্নয়নে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। “বিজ্ঞানসম্মত, স্বয়ংসম্পূর্ণ খামার” তৈরির অঙ্গীকার নিয়ে তামিম ইন্টিগ্রেটেড ফার্মস খামারি ও গ্রামীণ পরিবারের আর্থিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে।

খামারিগণ কেন তামিম এর চুক্তিভিত্তিক খামার করবেন?

চুক্তিভিত্তিক খামারে প্রতি ব্যাচে খামারিদের শতভাগ লাভের নিশ্চয়তা।
খামারিদের অতি সীমিত আর্থিক বিনিয়োগ।
খামারিদের লোকসানের সম্ভাবনা খুব কম থাকে।
শতভাগ কারিগরি সহায়তা প্রদান করা হয়।
খামারিগণ প্রতিকেজিতে লভ্যাংশ পাবে, বাজার দর কম-বেশির সাথে এর কোন সম্পর্ক নেই।
খামারিদের মুরগি বিক্রয়ের ঝামেলা পোহাতে হবে না।
গুণগতমানের বাচ্চা, উৎকৃষ্ট মানের খাদ্য, উন্নতমানের ওষুধ ও ভ্যাকসিনের সু-ব্যবস্থা থাকে।
প্রতি ব্যাচ শেষে সময়মত লভ্যাংশ প্রদান করা হয়।
বাইব্যাক ফার্মিং এবং কন্ট্রাক্ট ফার্মিং এর দুটি ভিন্ন এবং আকর্ষণীয় ফার্মিং প্যাটার্নে ব্যবসার সুযোগ।
বছরান্তে আকর্ষণীয় পুরস্কার, সম্মাননা এবং আর্থিক লভ্যাংশ প্রাপ্তির সুযোগ থাকে।

তামিম ইন্টিগ্রেটেড ফার্মস কেন এত জনপ্রিয়?

বাণিজ্যিক ভাবে পোল্ট্রি শিল্পের উন্নয়ন ও প্রয়োজনীয় আমিষের চাহিদা পূরণ “তামিম ইন্টিগ্রেটেড ফার্মস” এর মূল লক্ষ্য।
খামারিদের নির্দিষ্ট লভ্যাংশ প্রাপ্তির নিশ্চয়তা দিয়ে থাকে।
প্রতিটি ফ্লক শেষে সর্বোচ্চ ১০ দিনের (৭ কর্ম দিবস) মধ্যে ব্যাংক একাউন্টের মাধ্যমে খামারিদের প্রতিপালন চার্জ সম্পূর্ণ পরিশোধ করা হয়।
আমাদের সেরা খামারিকে দেয়া হয় “স্টার পারফরমার বোনাস”।
“স্টার পারফরমার বোনাস” প্রাপ্ত সেরা খামারিদের বিভিন্ন খামার ব্যবস্থাপনা উপকরণ দেয়া হয়।
কোম্পানি প্রদত্ত ডাক্তারদের দিয়ে খামার পরিদর্শন ও পরামর্শ প্রদান করা হয়।
স্বতন্ত্র ভ্যাকসিনেশন টিম শতভাগ নিশ্চয়তার মাধ্যমে ভ্যাকসিনের কুলচেইন মেইনটেইন করে থাকে এবং সার্বিক ভ্যাকসিনেশন কার্যক্রম পর্যবেক্ষণ করে।
বাংলাদেশের একমাত্র তামিম ইন্টিগ্রেটেড ফার্মস নিজস্ব হ্যাচারি হতে সর্বোৎকৃষ্ট মানের ভ্যাকসিনেটেড একদিনের বাচ্চা (DOC) নিজস্ব পরিবহনে সরবরাহ করে থাকে।
নিজস্ব ফিড মিল হতে উৎকৃষ্টমানের সুষম খাবার নিজস্ব পরিবহনে খামারির দোরগোড়ায় সরবরাহ করে থাকে।
প্রকল্পে নিবন্ধিত প্রতিটি খামার বাধ্যতামূলকভাবে দৈনিক ভিত্তিতে পরিদর্শনের ব্যবস্থা করা হয়।
খামারিদের সুদক্ষ কর্মকর্তার দ্বারা ২৪ ঘন্টা গ্রাহকসেবা প্রদান করা হয়।
ধারাবাহিকভাবে খামারিদের নিয়ে উঠান বৈঠকের মাধ্যমে মুক্ত আলোচনা ও মত-বিনিময়ের মাধ্যমে দক্ষ খামারি সৃষ্টি করতে আমরা বদ্ধপরিকর।

আমাদের বিশেষত্ব

নিরাপদ বিনিয়োগ

উন্নতমানের সুষম ফিড

সেরা FCR

মৃত্যুহার কম

উন্নতমানের DOC

বিশেষজ্ঞ পোল্ট্রি পরামর্শক

নিয়মিত খামার পরিদর্শন

ভ্যাকসিনের কুলচেইন

আমাদের জাতসমূহ

যেসব জাত আমরা সরবরাহ করি

ব্রয়লার

সোনালী/সোনালী হাইব্রিড

কালার বার্ড

উৎপাদন পরিসংখ্যান

আমাদের দৈনিক উৎপাদন ও বিক্রয়

ব্রয়লার মুরগি (Broiler Birds)

দৈনিক উৎপাদন (Daily Production)

৩৫,০০০+ পিস

দৈনিক বিক্রয় (Daily Sales)

৭০+ টন

কালার বার্ড (Colour Birds)

দৈনিক উৎপাদন (Daily Production)

২২,০০০+ পিস

দৈনিক বিক্রয় (Daily Sales)

২০+ টন

আমাদের প্রভাব ও সাফল্যের গল্প

খামার শিল্পে আস্থা তৈরি ও খামারিদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করার লক্ষ্যে তামিম এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড গড়ে তুলেছে চুক্তিভিত্তিক বাণিজ্যিক মুরগির খামার প্রকল্প “তামিম ইন্টিগ্রেটেড ফার্মস”। বর্তমানে বাংলাদেশের ৫০০০টির বেশি খামার এই চুক্তিভিত্তিক পোল্ট্রি কার্যক্রমের সঙ্গে যুক্ত।

এই প্রকল্পের আওতায় উৎপাদিত সোনালী, সোনালী হাইব্রিড, কালার বার্ড ও ব্রয়লার দেশের বিভিন্ন বড় বাজারে নিয়মিত সরবরাহ করা হয়। প্রায় ৫০০০ জন ব্রয়লার ব্যবসায়ী ও খামারি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। বিশেষ করে তুলনামূলকভাবে পিছিয়ে থাকা উত্তরাঞ্চলের জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

খামারিদের উৎপাদন ও ব্যবসায়িক সাফল্য নিশ্চিত করতে তামিম এগ্রো একদিন বয়সী বাচ্চা (DOC), সুষম খাদ্য, প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসকের পরামর্শ এবং নিয়মিত খামার পরিদর্শন ও তত্ত্বাবধান প্রদান করে। ফলে খামারিরা একটি সমন্বিত ও বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন পরিচালনার সুযোগ পাচ্ছেন।

“তামিম এর খামারি, বানিজ্যে সুদূরপ্রসারী”—এই মূলমন্ত্রকে সামনে রেখে তামিম এগ্রো ইন্টিগ্রেটেড ফার্মস খামারিদের উন্নয়ন, স্বনির্ভরতা এবং দেশের পোল্ট্রি শিল্পের অগ্রগতিতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

তামিম ইন্টিগ্রেটেড ফার্মস

খামার শুরু করতে বা পরামর্শের জন্য আজই যোগাযোগ করুন

গ্রাহক সেবা: ০১৮১১ ৬৫ ৬৬ ৯৯

প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত

আমাদের ব্রাঞ্চ অফিস সমূহ

বগুড়া: ০১৩২১-২৩৩৭৭৬
রংপুর: ০১৩২১-২৩৩৭৪০
রাজশাহী: ০১৩২১-২৩৩৭৯০
নাটোর: ০১৩১৮-২২১১৫৬
যশোর: ০১৩১৮-২২১১৫০
টাঙ্গাইল: ০১৩২১-২৩৩৭২৩
কিশোরগঞ্জ: ০১৩২৯-৬৩১৩৯৬
নরসিংদী: ০১৩২৯-৬৩১৩৯৬
কুমিল্লা: ০১৩২১-২৩৩৭৪৩
চাপাই: ০১৩২১-২৩৩৭৬২
ময়মনসিংহ: ০১৩২৯-৬৩১৩৬৯
গাজীপুর: ০১৩৩৪-৯৩৪৪৮৮
লালমনিরহাট: ০১৩২১-২৩৩৮০৬